দৌলতপুরে সাংবাদিকদের সাথে ছাত্র দল নেতার মতবিনিময়
দৌলতপুর( কুষ্টিয়া) প্রতিনিধিঃ শনিবার সকাল ১১ টায় দৌলতপুর উপজেলার গ্লোবাল ফুড ফেয়ার সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেস ক্লাবের আহবায়ক ও দৈনিক সংবাদের প্রতিনিধি এম মামুন রেজা, সিনিয়র সাংবাদিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এম,এ রাজ্জাক, দৈনিক ইনকিলাব পত্রিকা প্রতিনিধি মাহাফুজ আলম, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি সাইদুর রহমান, জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি সাইদুল আনাম, যুগান্তর পত্রিকার প্রতিনিধি মানজারুল ইসলাম খোকন, সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































